Search
Close this search box.

স্বামী ভাড়া করেছি, বেশ করেছি: রাখি সাওয়ান্ত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ (ভারত) প্রতিনিধি- স্বামী নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত মানেই বিতর্ক।

কয়েক দিন পর পরই তাকে ঘিরে আলোচনা-সমালোচনা চলেই। এবারও ফের বিতর্কে জড়ালেন স্বামী রীতেশকে নিয়ে।সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটে শো ‘বিগ বস’র ১৫তম সিজনের একটি পর্বে রাখি তার স্বামী রীতেশকে নিয়ে হাজির হয়েছিলেন মঞ্চে। কিন্তু বিগ বস’শেষ হতেই স্বামী রীতেশকে বন্ধু বলে পরিচয় দিতে শুরু করেন বলিউডের এই অভিনেত্রী।

রীতেশের প্রসঙ্গ উঠতেই ভারতীয় সংবাদমাধ্যমকে রাখি বলেন, আমাদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলতে পারব না। ‘বিগ বস-এর বাড়ি থেকে বেরনোর পর আমরা ভাল বন্ধু। কিছু আইনি জটিলতা কাটাতে হবে। ও এখন সেটাই করছে।

রাখির স্বামীকে নিয়ে সন্দেহ প্রকাশ করে সালমন খান প্রশ্ন করেছিলেন, ও কি সত্যিই তোমার স্বামী? নাকি ভাড়া করে এনেছ?

এ প্রসঙ্গে রাখি বলেন, সকলে বলেছেন আমি আমার স্বামীকে ভাড়া করে এনেছি। যে যা ইচ্ছে বলুক। ভাড়া করে এনেছি, বেশ করেছি। তাতে কী হয়েছে? সুদিনের অপেক্ষায় আছি। আশা করি খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে।