Search
Close this search box.

নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই ক্রীড়াবিদ। একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব থেকে ফিরছিলো বাসটি। এতে মোট ৩৫ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা।

কানো প্রদেশের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি বলেন, এই ক্রীড়াবিদরা কানো প্রদেশের ক্রীড়া কমিশনের বাসে ফিরছিলেন। পথে সেতুর ওপর থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

সাবেক নাইজেরিয়ান ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেয়া এক বার্তায় তিনি বলেন, এই ক্রীড়াবিদরা আমাদের জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি। তারা দক্ষ, প্রতিশ্রুতিশীল এবং ভবিষ্যতের সম্ভাবনায় ভরপুর ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত।

দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে।