Search
Close this search box.

ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শাহাবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি:- যশোরের শহরের ঘোপ নওপাড়া রোডের বাবলাতলা এলাকায় শুক্রবার সন্ধ্যা পৌঁনে ছয়টায় ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন হয়েছে।

ছোটবোন রীনা পারভিনের বাসায় কথা কাটাকাটির জের ধরে বড়ভাই মিরাজ হোসেন (২৪)-কে ছুরি মেরে হত্যা করেছে ছোটভাই ইরান হোসেন (২১)।

যশোর জেনারেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়। যশোরের শহরের ঘোপ নওপাড়ার বাবলাতলায় ছোট বোন রীনা পারভিনের বাসায় দাওয়াতে এসে মিরাজ হোসেন তার ছোট বোন রীনা পারভীন ও ছোট ভাই মিরাজ হোসেনের স্ত্রীকে ইট ও লাঠি দিয়ে আঘাত করলে রীনা পারভিনের পায়ের গোড়ালি মারাত্মক জখম হয়।

মিরাজ হোসেনের স্ত্রী হাতে ও পায়ে আঘাত পায়। ছোটবোন ও স্ত্রীকে বড়ভাইয়ের হাতে মার খেতে দেখে ইরান হোসেন বড় ভাইয়ের বাম পাজরে ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়।

গুরুতর আহত অবস্থায় মিরাজ হোসেন ও রীনা পারভীনকে হাসপাতালে নিয়ে আসলে পৌঁনে ছয়টার সময় মিরাজ হোসেনকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

রীনা পারভীন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়েন।ইরান হোসেন ও তার স্ত্রী হাসপাতালে ভর্তি হতে আসলেও বড়ভাইয়ের মৃত্যুর ঘটনা শুনে হাসপাতালে ভর্তি না হয়েই হাসপাতাল ত্যাগ করে।

যশোর কোতয়ালী থানার ডিউটি অফিসার নুরজাহান খাতুন জানান, ঘটনা তদন্তে ওসি মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়েছেন। তদন্ত হলে বিস্তারিত জানা যাবে।