Search
Close this search box.

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে গ্রেফতার ছাত্রলীগ নেত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বনি রাজশাহী প্রতিনিধি:- রাজশাহী সরকারি মহিলা কলেজে নিজ বিভাগে পরীক্ষা দিতে এসে ফেরদৌস প্রিয়া নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ পিয়াকে বোয়ালিয়া থানায় নেয়।পিয়া রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী। তার ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্রের পরীক্ষা ছিল বলে জানা গেছে।

জানা গেছে, রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি পরীক্ষা দিতে যায়। পরীক্ষা চলাকালীন সময়ে পাশের সিটের বসা পরীক্ষার্থীরা পিয়াকে চিনতে পারে। বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে পরীক্ষা হলের বাইরে অবস্থান নেয়। পরীক্ষা শেষে পিয়াকে আটক করে পুলিশে দেয় শিক্ষার্থীরা।

পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরকের একটি মামলা রয়েছে। এই মামলায় তাকেআদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন বলেও জনান তিনি।