Search
Close this search box.

এপ্রিলে ১০ শতাংশ ছাড়িয়েছে খাদ্য মূল্যস্ফীতি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

 ১০ শতাংশ ছাড়িয়েছে খাদ্য মূল্যস্ফীতি। গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশ। তাতে ৪ মাস পর খাদ্য মূল্যস্ফীতি আবার দশ শতাংশ ছাড়াল। আগের মাসে অর্থাৎ মার্চে এই হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ সোমবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, এপ্রিলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার আগের মাসের চেয়ে কিছুটা কমে ৯ দশমিক ৩৪ শতাংশ হয়েছে। মার্চে এর হার ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। গত মাসে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে কিছুটা কমে হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। আগের মাসে যা ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ।

বিবিএসের মাসিক হালনাগাদ প্রতিবেদনে আরও দেখা যায়, এপ্রিলে শহরের তুলনায় গ্রামের মানুষের বেশি কষ্ট হয়েছে। গ্রামে গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২, যেখানে শহরাঞ্চলের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৬। খাদ্যে গ্রাম ও শহর দুই অঞ্চলেই মূল্যস্ফীতি দুই অঙ্ক ছাড়িয়েছে।

সার্বিক দিক বিবেচনায় এক বছরেরও বেশি সময় ধরে মূল্যস্ফীতি উচ্চই রয়ে গেছে। সরকারের বিভিন্ন প্রচেষ্টার পরও কমানো যাচ্ছে না মূল্যস্ফীতি।