Search
Close this search box.

বরিশালে ইয়াবাসহ সাবেক পুলিশ কনস্টেবল ও মাদক কারবারি আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বরিশাল:- বরিশালে ২ হাজার পিস ইয়াবাসহ আসাদুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত আসাদ বরিশাল পুলিশ লাইন্সের সাবেক কনস্টেবল। এ সময় আরেক মাদক কারবারি মাসুমকেও আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৬ অক্টোবর) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে আসাদুজ্জামানের দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে ইয়াবাসহ ধরা পড়েই বরখাস্ত হয়েছিলেন আসাদুজ্জামান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। নথুল্লাবাদগামী একটি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে ওই দুইজনকে ইয়াবাসহ আটক করেন তারা।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।