Search
Close this search box.

ইরাকে একজন মার্কিন সেনাও থাকতে পারবে না: খামেনি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, একজন মার্কিন সেনাও ইরাকে থাকতে পারে না।

তেহরানে শনিবার ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন ইরানের ওই সর্বোচ্চ নেতা। খবর আনাদোলুর।গত বছরের অক্টোবরে নির্বাচিত হওয়ার পর ইরাকি প্রোসডেন্ট আব্দুল লতিফ রাশিদের এটাই প্রথম ইরান সফর।আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্র কখনও কারও বন্ধু হতে পারে না। মার্কিন সেনাদের দ্রুত ইরাক থেকে বের করে দিতে বলেন তিনি।এ সময় তিনি ইরাকের প্রেসিডেন্টকে বলেন, আমরা ‘ভয়ঙ্কর শত্রু’ থেকে এখন পরস্পরের আন্তরাঙ্গ বন্ধু হতে চাই। ইরাক-ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চাই।এর আগে শনিবার সকালে ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

পরে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ইরান এ অঞ্চলে বিদেশি সেনাদের আনাগোনা পছন্দ করে না। আঞ্চলীক নিরাপত্তা জোরদার করতে ইরাকের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার চুক্তি করেছে ইরান।

রাইসি বলেন, আমরা আমাদের নিজেদের স্বার্থে আমাদের মধ্যে সহযোগিতার হাত আরও সম্প্রসারিত করছি। মার্কিনিরা তাদের নিজেদের স্বার্থ ছাড়া ান্য কিছুই বোঝে না। তাই তাদেরকে আর এ অঞ্চলে দেখতে চাই না।