Search
Close this search box.

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, যুবক গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালীর সেনবাগে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ওমান প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ইমন নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার বিকালে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।রোববার রাত ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ইমন (২০) উপজেলার পশ্চিম কাজিরখিল গ্রামের রাধার বাড়ির মৃত সামছুল হকের ছেলে।র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জানুয়ারি ওমান প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে নিজ বাড়িসংলগ্ন পুকুর পাড়ে চার বখাটে দল বেঁধে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী সেনবাগ থানায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর গা-ঢাকা দিতে আসামি পালিয়ে ঢাকায় চলে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা নিউমার্কেট থানাধীন চাঁদনী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি ইমনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে সেনবাগ থানায় হস্তান্তর করা হয়।