Search
Close this search box.

কুষ্টিয়ার গড়াই নদীতে যুবক নিখোঁজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে তারিকুল ইসলাম (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

নিখোঁজ তারেক কুষ্টিয়া সদরের হরলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। তিন মাস আগে তারিকুলের বিয়ে হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সে নদী পাড়ের বোয়ালদহ গ্রামে শ্বশুড়বাড়িতে বেড়াতে আসে। শ্যালকের সঙ্গে নদীতে গোসল করতে যায়।

দুপুর ১টার দিকে সে ডুব দিয়ে আর উঠে আসেনি। এরপর থেকেই স্থানীয়রা খোঁজাখুজি শুরু করে।পরে যোগ দেয় ফায়ার সার্ভিস। কুষ্টিয়া ফায়ার সর্ভিসের উপ-পরিচালক জানে আলম বলেন, উদ্ধার কাজে যোগ দেওয়ার জন্য খুলনা থেকে ডুবুরি কল করা হয়েছে।