Search
Close this search box.

সরকার চিনি ও পাম তেলের দাম বেঁধে দিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন// খোলা ও প্যাকেটজাত চিনি এবং পাম তেলের দাম বেঁধে দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী, ছয় টাকা কমিয়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি সর্বোচ্চ ৮৯ টাকা ও খোলা চিনি প্রতি কেজি ৮৪ টাকায় বিক্রি হবে।

অন্যদিকে ১২ টাকা কমিয়ে পাম তেল লিটার ১৩৩ টাকায় বিক্রি হবে।আগামী রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী এই দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি এসব পণ্যের মিলগেটের মূল্য ও পরিবেশক মূল্যও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর আগে গত ৩০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় জানায়, নয় পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার।

এসব পণ্যের যৌক্তিক দাম কত হওয়া উচিত, তা ঠিক করা হবে পরবর্তী ১৫ দিনের মধ্যে।সম্প্রতি ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠায়। এর আলোকে মন্ত্রণালয় এই দাম নির্ধারণ করেছে।