Search
Close this search box.

ললিত-সুস্মিতার সম্পর্কে ভাঙনের সুর!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক// সময়ের ক্ষণে ক্ষণে পালটায় সম্পর্কের সমীকরণ। গত জুলাই মাসেই ঘটা করে বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে প্রেমের কথা জানিয়েছিলেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদী।

তবে মাস দুয়েক না যেতেই মধ্যেই দুজনের বিচ্ছেদের খবরে সরগরম নেটদুনিয়া।সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলের ছবি পালটে ফেলেছেন ললিত।মূলত তাতেই শুরু হয়েছে এই জল্পনা-কল্পনা।

গত ১৪ জুলাই সুস্মিতার সঙ্গে ছবি পোস্ট করে প্রেমের কথা স্বীকারই করে নিয়েছিলেন ললিত মোদী। তারপর নেটদুনিয়ায় তুমুল শোরগোল পড়ে যায়। প্রথমে শোনা গিয়েছিল গোপনে বিয়ে করে ফেলেছেন সুস্মিতা ও ললিত।সেই গুঞ্জন উড়িয়েই ১৪ জুলাইয়ের পোস্টটি করেছিলেন আইপিএলের সাবেক চেয়ারম্যান। সেখানে তিনি লিখেন, ‘বেশ ভালো আছি। বিবাহিত নই, কোনো আংটি নেই…শুধু ভালবাসায় আবদ্ধ। অনেক সাফাই দেওয়া হয়েছে…এবার জীবন এবং কাজের মাঝে ফেরার পালা। প্রতিটা মুহূর্তে আমার আনন্দের সঙ্গী হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর যারা তা হতে পারেননি এটা অবশ্য তাদের মাথা ঘামানোর বিষয় নয়। সবাইকে ভালোবাসা।

’ললিতের এই পোস্টের দুদিন পর সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনও নিজের ইনস্টাগ্রামে জানিয়ে দেন তিনি ললিতের সঙ্গে সময়টা উপভোগ করছেন এবং হাওয়ায় ভাসছেন।ঘোষণার পরেই বদলে গিয়েছিল ইনস্টাগ্রামের বায়ো। যেখানে সুস্মিতার সঙ্গে ছবি এবং সম্পর্কের কথা লেখা ছিল। এর দুই মাসের মধ্যেই বদলে গেল চেনা দৃশ্য।সম্প্রতি ইনস্টাগ্রামের বায়ো এবং ডিপি বদলে ফেলেছেন ললিত। যেখানে শুধু তার একার ছবি। এমনকি সুস্মিতার সঙ্গে সম্পর্কের কথাও মুছে ফেলেছেন। তবে কি নতুন সম্পর্কে ফাটল ধরল?ললিত মোদি কি তাই বোঝাতে চেয়েছেন বায়ো আর ছবি বদলে দিয়ে। এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

বি টাউনে এনিয়ে শুরু হয়ে গেছে কানাঘুষা।এ দিকে কিছু দিন ধরেই সুস্মিতা ও তার সাবেক প্রেমিক রোহমান সোলের সম্পর্ক নিয়ে আবারো সরগরম বলিপাড়া। বিচ্ছেদের পরেও একাধিকবার জনসমক্ষে দেখা গিয়েছে তাদের।তাহলে কি সাবেকের সঙ্গে সুস্মিতার আবারও ঘনিষ্ঠতার কারণেই কি ললিতের সঙ্গে মনোমালিন্যের শুরু, সেকারণেই কি বিচ্ছেদের সিদ্ধান্ত, জানতে অপেক্ষায় করতেই হচ্ছে।