Search
Close this search box.

বেনাপোলে বাস থেকে ১০ স্বর্ণের বার উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বেনাপোল সীমান্ত প্রতিনিধি:- বেনাপোল বাস টার্মিনাল থেকে একটি বাসের সিটের নিচ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে ওই সিটে কোনো যাত্রী ছিলেন না।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক সাহেদ মীনহাজ সিদ্দিকী জানান, স্বর্ণ পাচারের খবর পেয়ে ঢাকা থেকে বেনাপোল আসা গ্রিন লাইন পরিবহনের বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের একটি সিটের নিচ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে ওই সিটের কোনো যাত্রী পাওয়া যায়নি।